
সংগৃহীত ছবি
ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা কাশি, শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে চিকিৎসা শেষে আপাতত আশঙ্কামুক্ত থাকায় বাসায় ফিরেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস বিদ্যুৎমন্ত্রীর বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রাত ৯টার পরে মন্ত্রী বাসায় ফিরেছেন। হাসপাতালে চিকিৎসা শেষে আপাতত আশঙ্কামুক্ত।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন তিনি।
টিআইএস