ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকার সাভারের আমিনবাজারে অটোরিকশাচালক ও তার সহযোগী ১৫-২০ জনের লাঠিপেটায় পুলিশের এসআই মো. আলতাফ হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মো. আরিফ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আমিনবাজারের বড়দেশী ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন পুলিশের বিশেষ শাখায় (এসবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এসআই মো. আলতাফ হোসেন বড়দেশী এলাকার মো. আলামিনের বাসার ভাড়াটিয়া ছিলেন। একই এলাকায় তার নিজস্ব পাঁচ শতক জমির ওপর টিনশেডের একটি ছোট কারখানা রয়েছে। সেখানে ট্রাউজার ও গেঞ্জি তৈরি করা হতো।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে কারখানার সামনে মালামাল বহনকারী এক অজ্ঞাতনামা অটোরিকশাচালকের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে আলতাফ হোসেনের তর্কাতর্কি হয়। এর জেরে ওই অটোরিকশাচালক আরও ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে এসে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফকে লাঠি দিয়ে মারধর করে পালিয়ে যায়।

পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এসআই মো. আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার ছেলে আরিফ চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement