ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাঘায় নকল ওষুধ কারখানায় অভিযান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:১৫ পিএম
X


রাজশাহীর বাঘায় নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের বাঘা-আড়ানী সড়কের তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের সামনে একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরি করছিলেন চারঘাট উপজেলার চকভায়ালক্ষীপুর গ্রামের আবু সৈয়দ আলীর ছেলে খালিদ হোসেন। অভিযোগের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নকল ওষুধ জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়।

বাঘা থানার ওসি সিরাজুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অভিযান চালিয়ে একটি বাড়িতে নকল ওষুধ তৈরির তথ্য পাওয়া যায়। অভিযানের সময় নকল ওষুধ জব্দ এবং ওষুধ তৈরির কারিগরদের আটক করা হয়। পরে কারখানাটি সিলগালা করে সংশ্লিষ্টদের কাছ থেকে জরিমানা আদায় ও মুচলেকা নেওয়া হয়।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝