ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১১ অডিট আপত্তির নথি চেয়ে ৫ প্রতিষ্ঠানকে চিঠি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অনিষ্পন্ন ১১টি অডিট আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে ঢাকা আলিয়া মাদরাসাসহ পাঁচ প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় নথি চেয়ে চিঠি দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ৮ নভেম্বরের মধ্যে এসব নথি জমা দিতে বলা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অডিট শাখা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান।

চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী অডিট আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে অধিকসংখ্যক ত্রিপক্ষীয় সভা আয়োজনের নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা অনুসারে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ত্রিপক্ষীয় সভা আহ্বান করবে।

এতে আরও বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সেপ্টেম্বর মাসের রিপোর্ট পর্যালোচনা করে অধিদপ্তর ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে অনিষ্পন্ন ১১টি এসএফআই অডিট আপত্তি পাওয়া গেছে। এসব আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট প্রমাণক ও কাগজপত্র আগামী ৮ নভেম্বরের মধ্যে মহাপরিচালক, মাদরাসা শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠাতে বলা হয়েছে।

চিঠি দেওয়া অপর চার প্রতিষ্ঠান হলো- বগুড়ার সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদরাসা, সিলেট সরকারি আলিয়া মাদরাসা, ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প এবং নির্বাচিত মাদরাসাগুলোর উন্নয়ন প্রকল্প।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝