ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুন্দরবন সংলগ্ন রিসোর্টে পরিবেশ দূষণের প্রমাণ মেলেনি: পরিবেশ প্রতিমন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:০২ পিএম
X

সুন্দরবন সংলগ্ন দাকোপ এলাকায় নির্মিত ১৮টি ইকো রিসোর্টের কারণে সুন্দরবন বা পরিবেশের ক্ষতি হচ্ছে—এমন কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুন্দরবন সংলগ্ন দাকোপ এলাকার অধিকাংশ রিসোর্ট সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, রিসোর্টগুলো সুন্দরবনের ক্ষতি করছে, এমন কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি। তাই এসব রিসোর্ট বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সুন্দরবন সংলগ্ন এলাকায় নির্মিত ১৮টি ইকো রিসোর্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। রিসোর্টগুলোর কারণে বন ও বন্যপ্রাণীর ক্ষতি হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করতে সরেজমিন পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালক খন্দকার ফজলুল হক, উপপরিচালক সরদার শরিফুল ইসলাম, বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমান এবং বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী।

উল্লেখ্য, পরিবেশের ক্ষতির অভিযোগে সুন্দরবন সংলগ্ন ১৮টি রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর, খুলনা। গত ৪ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ রিসোর্ট মালিকদের লিখিতভাবে এ নির্দেশনা দেন।

রিসোর্টগুলোর ভবিষ্যৎ কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

জেইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝