ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৫৫ রানে অলআউট হওয়া পাকিস্তানকে নিয়ে কোচের বিস্ময়কর মন্তব্য
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‘এশিয়া কাপে পাকিস্তান সেরা দল’-ওয়াহাব রিয়াজের এমন মন্তব্যের পর তার সময়জ্ঞান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নারী এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তান ৫৫ রানে অলআউট হওয়ার পর দল নিয়ে দলের কোচের এই মূল্যায়ন হতবাক করেছে সবাইকে।

শনিবার দুবাইতে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয় পাকিস্তান। তারপর ৩ উইকেট হারিয়ে নবম ওভারের দুই বল হাতে থাকতে জয় নিশ্চিত করে ভারত। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে বিস্ময় জাগানোর মতো কথা বললেন ওয়াহাব। ব্যাটিংয়ে নারী দলের ভরাডুবির পরও তিনি বিশ্বাস করছেন, এই দলের ট্রফি উঁচিয়ে ধরার সামর্থ্য আছে।

ওয়াহাব সাংবাদিকদের বলেছেন, ‘আমি এখনও বিশ্বাস করি এই এশিয়া কাপে পাকিস্তান সেরা দল। তারা ট্রফি উঁচিয়ে ধরতে পারে কারণ কন্ডিশন সত্যিই আমাদের  অনুকূলে।’ হংকংয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে তার কথা, ‘আমি বিশ্বাস করি আমাদের দলের সব খেলোয়াড় অনেক দক্ষ এবং তাদের শুধু নিজেদের ওপর আস্থা রাখতে হবে। আমাদের পরের ম্যাচ হংকংয়ের বিপক্ষে। আমরা ফিরে গিয়ে আলোচনা করব ভারতের বিপক্ষে ভুল কী হয়েছে। আমরা একই ভুল আর করতে চাই না।’

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement