ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৪১-এও অবসর নয়, ক্রোয়েশিয়ার জার্সিতে মদ্রিচ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ফুটবলে লুকা মদ্রিচের ভবিষ্যৎ নিয়ে চলা দীর্ঘ জল্পনার অবসান ঘটল। ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে নিজের স্মরণীয় ক্যারিয়ার আরও এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আগামী বুধবার ৪১ বছর বয়সে পা রাখতে যাওয়া অভিজ্ঞ এই মিডফিল্ডার।

গত ৩ জুলাই বিশ্বকাপের শেষ বত্রিশে ক্রোয়েশিয়ার বিদায়ের পর মদ্রিচ আবারও জাতীয় দলের হয়ে খেলবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার ক্রোয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নিশ্চিত করেছে, তাদের অধিনায়ক আসন্ন উয়েফা নেশন্স লিগের ম্যাচগুলোতে দেশের প্রতিনিধিত্ব করবেন।

দ্বিতীয় মেয়াদে ক্রোয়েশিয়ার কোচের দায়িত্বে ফেরা স্লাভেন বিলিচ আগামী সোমবার চেকিয়া, ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করবেন, যেখানে অধিনায়ক হিসেবে থাকছেন এই ব্যালন ডি’র জয়ী তারকা ফুটবলার। দীর্ঘ ১৪ বছর পর সাবেক গুরু-শিষ্য আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার দায়িত্বে থাকাকালীন মদ্রিচের উদীয়মান আন্তর্জাতিক ক্যারিয়ারকে পথ দেখাতে সাহায্য করেছিলেন বিলিচ। তিনি প্রথমবার ক্রোয়েশিয়ার দায়িত্ব পাওয়ার ঠিক আগে, ২০০৬ সালের মার্চে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মদ্রিচের। দেশের হয়ে এখন পর্যন্ত ২০২ ম্যাচ খেলেছেন তিনি।

মদ্রিচের সিদ্ধান্তের পর উচ্ছ্বাস প্রকাশ করে কোচ স্লাভেন বিলিচ বলেন, ‘লুকার সিদ্ধান্তে আমি খুবই আনন্দিত। মাঠের ভেতরে ও বাইরে ক্রোয়েশিয়ার জন্য সে কী বয়ে আনে এবং তার গুরুত্ব কতখানি, তা আমরা সবাই জানি। ১৪ বছর পর আবার তার সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চ অনুভব করছি।’

রিয়াল মাদ্রিদের পর্ব চুকিয়ে বর্তমানে এসি মিলানে খেলা এই তারকা ২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের পাশাপাশি দেশকে ফাইনালে তুলেছিলেন এবং ২০২২ সালে জেতান ব্রোঞ্জ পদক। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে নেশন্স লিগের ম্যাচগুলোতে আবারও ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিতে মাঠে নামবেন তিনি।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement