ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এমবাপ্পের পেনাল্টি মিসে মৌসমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

লা লিগায় রিয়াল মাদ্রিদের টানা জয়ের দৌড় থামিয়ে দিয়েছে রিয়াল বেটিস। শেষ মুহুর্তে এমবাপ্পে পেনাল্টি মিস করলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বেটিস। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বেটিসের ঘরের মাঠ এস্তাদিও লা কার্তুজায় মুখোমুখি হয় দুই দল। 

ম্যাচের প্রথমার্ধে আরদা গুলেরের পাস থেকে পাওয়া বল পোস্টে মেরে গোলের সুযোগ নষ্ট করেন ভিনিসিয়ুস জুনিয়র। এমবাপ্পেকেও দুইবার গোলবঞ্চিত করেন নাথান বার্নার্দো দে সুজা ও মার্ক বার্ত্রার দুর্দান্ত ব্লক।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া রিয়ালকে চাপে রাখে বেটিস। ম্যাচ শেষ হওয়ার নয় মিনিট আগে থিবো কোর্তোয়ার অসাধারণ সেভে নেলসন ডেওসার হেড ঠেকানো গেলেও ফিরতি বল থেকে গোল করে বেটিসকে এগিয়ে দেন ট্রয় প্যারট। এটি বেটিসের হয়ে তার প্রথম গোল।

গোল শোধে মরিয়া রিয়ালের হয়ে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করেছিলেন কার্লোস এসপি। তবে ভিএআরের পরামর্শে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এরপর ভিনিসিয়ুসকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। কিন্তু যোগ করা সময়ে এমবাপ্পের নেওয়া স্পট-কিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বেটিস গোলরক্ষক আলভারো ভায়েস। ফলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এই হারে রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে হোসে মরিনহোর টানা তিন জয়ের শুরু থেমে গেল। অন্যদিকে, এই জয়ে চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের সমান অবস্থানে উঠে এসেছে বেটিস। আগামী সপ্তাহে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অভিযান শুরু করবে দলটি।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement