ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জুনিয়র এশিয়া কাপ হকি
দারুণ লড়েও চীনের কাছে হার বাংলাদেশের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর স্বাগতিক চীনের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা। চীনের মকিতে অনুষ্ঠিত ম্যাচে সমান সমান লড়াই করেছে দুই দল।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক খেলতে থাকে। গোল পাল্টা গোলে প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ দুর্দান্ত এক ফিল্ড গোল করে ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেন জনি ইসলাম ও মেহেদী হাসান অভি।

বিরতির পর স্বাগতিক চীন ম্যাচে জোরালোভাবে ফিরে আসে। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ২-২ গোলের সমতায় ফেরে চীন। শেষ কোয়ার্টারে (৫৩ মিনিটে) আরও একটি ফিল্ড গোল করে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

ম্যাচে হারলেও বাংলাদেশের যুবারা তাদের অসাধারণ ফাইটিং স্পিরিট এবং চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে গ্যালারির দর্শকদের মন জয় করে নিয়েছে।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement