দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অ্যাকমি ও ফরচুন। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর, একই ভেন্যুতে।
ছয় দলের এই প্রতিযোগিতার ম্যাচগুলো হবে বরিশাল ও মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার অংশ নেবে টুর্নামেন্টে।
আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে প্লে-অফ পর্ব। ওই দিন বরিশালে এলিমিনেটরে লড়বে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল। একই দিনে হবে প্রথম কোয়ালিফায়ার, যেখানে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় দল। দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে ২০২৭ সালের ১ জানুয়ারি।
একনজরে ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি
গ্রুপ পর্ব:
১৫ ডিসেম্বর: অ্যাকমি বনাম ফরচুন (দুপুর ২:৪৫, বরিশাল)
১৬ ডিসেম্বর: ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
১৭ ডিসেম্বর: ওয়ালটন বনাম ব্লু স্টার (সকাল ১১:০০, মিরপুর)
১৯ ডিসেম্বর: সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার (দুপুর ২:৪৫, বরিশাল)
২০ ডিসেম্বর: অ্যাকমি বনাম ওয়ালটন (দুপুর ২:৪৫, মিরপুর)
২১ ডিসেম্বর: ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
২২ ডিসেম্বর: অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
২৪ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট (সকাল ১১:০০, মিরপুর)
২৫ ডিসেম্বর: সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন (সকাল ১১:০০, মিরপুর)
প্লে-অফ ও ফাইনাল পর্ব (সব ম্যাচ বরিশালে)
২৭ ডিসেম্বর: এলিমিনেটর: তৃতীয় বনাম চতুর্থ দল (সকাল ১১:০০)
২৭ ডিসেম্বর: প্রথম কোয়ালিফায়ার: প্রথম বনাম দ্বিতীয় দল (বিকেল ৩:৩০)
২৯ ডিসেম্বর: দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল (দুপুর ২:৪৫)
৩১ ডিসেম্বর: ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল (দুপুর ২:৪৫)
এসএ