ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনিশ্চিত নাহিদ রানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:০৮ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ১:১০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কাঁধের ল্যাব্রাম টিয়ারে আক্রান্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়তে যাচ্ছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্টেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, শারীরিক অস্বস্তির কারণ খুঁজতে সম্প্রতি অস্ট্রেলিয়ায় পরীক্ষা করানোর পর নাহিদের ল্যাব্রাম টিয়ারের বিষয়টি ধরা পড়ে। এর আগে ধারণা করা হচ্ছিল, তাঁর পিঠ ও পেলভিক অঞ্চলে দুর্বলতা রয়েছে। তবে দ্বিতীয় মতামতের জন্য তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

শুক্রবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশের ১৫ সদস্যের দলেও জায়গা হয়নি নাহিদের। এবার পুরো সিরিজ থেকেই তাঁর ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিসিবির ওই কর্মকর্তা বলেন, “হ্যাঁ, ল্যাব্রাম টিয়ার ধরা পড়েছে। অস্ট্রেলিয়ায় তাঁকে ইতিমধ্যে ইনজেকশন দেওয়া হয়েছে এবং পুনর্বাসন প্রক্রিয়াও শুরু হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার তাঁর বোলিং শুরু করার সম্ভাবনা রয়েছে।”

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে নাহিদ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নির্ভর করবে পুনর্বাসন ও সুস্থ হয়ে ওঠার গতির ওপর।

বিসিবির ওই কর্মকর্তা আরও জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেও যদি নাহিদ সুস্থ হতে না পারেন, তাহলে সাদা বলের সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি।

এর আগে গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গ্রেড-২ সাইড স্ট্রেইনে আক্রান্ত হন নাহিদ। ওই চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তিনি। পুনর্বাসন চলাকালে নতুন করে গ্লুটের চোটে পড়ায় সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে যান এই পেসার।

আগামী ২৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৫ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

বারবার চোটে পড়ায় গুরুত্বপূর্ণ এই দুই সিরিজে নাহিদ রানাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর সুস্থ হয়ে ফেরার ওপরই নির্ভর করছে আসন্ন আন্তর্জাতিক সূচিতে অংশগ্রহণ।

 ক্রিকবাজ / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement