ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আশরাফুলের জায়গায় জাতীয় দলের ব্যাটিং কোচ সালাহউদ্দিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:২২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন।

রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ সালাহউদ্দিন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব সামলাবেন।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদে পরিবর্তন আনা হয়েছে। আশরাফুলকে ওই দায়িত্ব থেকে সরিয়ে বোর্ডের ভেতরে অন্য একটি পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সালাহউদ্দিনের নিয়োগের বিষয়ে বোর্ড বলেছে, নতুন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন ভিত্তিতে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল।

দলের সঙ্গে কাজ করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি। আগামী বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা। তার আগে ব্যাটিং কোচের দায়িত্বে এই পরিবর্তন আনল বোর্ড।

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর আশরাফুলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এসেছে। ওই সিরিজে দুই ম্যাচেই দুইশ রানের আগেই অলআউট হয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতার কারণেই তাকে সরানো হয়েছে কি না, সে বিষয়ে বিসিবির বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement