Sunday | 21 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 21 June 2026 | Epaper
BREAKING: কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু      মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী      অর্থনীতিবিদ আবুল বারকাত কারামুক্ত       টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ      বিশ্বকাপ থেকে তিউনিসিয়াকে বিদায় করলো জাপান      সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ-মুনিরও      প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন আজ      

সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী আর নেই

প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:৪৫ পিএম   (ভিজিট : ২৪)

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ মেরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

সেলিমা আহমাদ ১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।

ব্যবসায়ী হিসেবে তিনি নিটল-নিলয় গ্রুপের অটোমোবাইল, সিমেন্ট, কাগজ, রিয়েল এস্টেট, ইলেকট্রনিকস ও আর্থিক সেবাখাতের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নারী উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০১ সালে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠা করেন। নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি, প্রশিক্ষণ এবং অর্থনৈতিক ক্ষমতায়নে তার ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং নারী আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

সেলিমা আহমাদ ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আবদুল মাতলুব আহমাদের স্ত্রী। তিনি দুই ছেলে রেখে গেছেন।

এফবিসিসিআই সূত্রে জানা গেছে, তার মরদেহ দেশে আনার পর জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি জানানো হবে।

কেএইচ/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close