ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:০১ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ৭:০২ পিএম
X
Advertisement

ভোলার কালীখোলা এলাকায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার পুত্রবধূর ছোট ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার (২০ জুন) গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধার একমাত্র ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। বাড়িতে বৃদ্ধা ও তার পুত্রবধূ বসবাস করতেন। পরিবারের নিরাপত্তা ও প্রয়োজনে সহযোগিতার কথা বিবেচনা করে পুত্রবধূর ছোট ভাই সজীবকে ওই বাড়িতে রাখা হয়। কিন্তু সেই সুযোগের অপব্যবহার করে শনিবার রাতে বৃদ্ধাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

রোববার (২১ জুন) সকালে অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, সকাল ৮টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। প্রথমে শারীরিক অসুস্থতার কথা বলা হলেও পরে স্বজনরা চিকিৎসকদের জানান যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আরাফাত বলেন, রোগী হাসপাতালে আসার পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করে চিকিৎসা শুরু করা হয়। পরে স্বজনদের কাছ থেকে ধর্ষণের অভিযোগের বিষয়টি জানতে পারি।

এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement