ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাকরি দেওয়ার নামে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় দুইজন গ্রেফতার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:২০ পিএম
X
Advertisement

পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং কথিত চুক্তিপত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ জুন) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজার এলাকার শরিফুল ইসলাম ওরফে শিশির (২৭) এবং পাবনা জেলার আতাইকুলা উপজেলার চরপাড়া এলাকার রকিবুল ইসলাম রকিব (৩৮)। তারা বর্তমানে জামালপুর শহরে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, মাদারগঞ্জ উপজেলার এক চাকরিপ্রত্যাশীকে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একটি চক্র ২৫ লাখ টাকা দাবি করে। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও একাধিক নন-জুডিশিয়াল স্ট্যাম্প নেওয়া হয়। একই সঙ্গে একটি কথিত চুক্তিপত্রও সম্পাদন করা হয়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে সন্দেহ হলে ভুক্তভোগী পরিবার জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, একাধিক নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, পুলিশে নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়। এখানে আর্থিক লেনদেন বা তদবিরের কোনো সুযোগ নেই। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, চাকরি দেওয়ার নামে প্রতারণার কোনো তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে।


টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement