Sunday | 7 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 7 June 2026 | Epaper
BREAKING: জেট ফুয়েলের দাম কমলো      হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছেই      রামিসা হত্যাকাণ্ডে দ্রুত পদক্ষেপের প্রশংসা, দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ      লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা      বাজেট অধিবেশন শুরু      বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী      রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের প্রমাণ মিলেছে: আদালত      

স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ৫৮)

খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার প্রধান ও এজাহারনামীয় পলাতক আসামি জনি গাজী (২৯)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার কাঁঠালতলা বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত জনি গাজী ডুমুরিয়া থানার বাসিন্দা।

মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জনি গাজী ও নিহত বিথি আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী ছিলেন। গত ০৫ মে পারিবারিক কলহের জেরে দু'জনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জনি গাজী ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা পেট্রোল বিথি আক্তারের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিথির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে বিথি আক্তার মৃত্যুবরণ করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা অপুর গাজী বাদি হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই ঘাতক স্বামী জনি গাজী লোকচক্ষুর অন্তরালে পালিয়ে ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কাঁঠালতলা বাজারে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডুমুরিয়া থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এসএম/এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close