ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৭:১৬ পিএম
X
Advertisement

খুলনার সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদার (৩৮)কে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, খুলনার সোনাডাঙ্গা এলাকায় সংঘটিত শ্বাশুড়ি ও দুই সন্তান হত্যার আলোচিত মামলার ১ নম্বর আসামি রফিকুল ইসলাম হাওলাদার দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সদর কোম্পানি এবং র‌্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া রফিকুল ইসলাম হাওলাদার খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মে খুলনার সোনাডাঙ্গা এলাকায় শ্বাশুড়ি ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দায়ের হওয়া ট্রিপল মার্ডার মামলাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলার প্রধান আসামির গ্রেফতারের মধ্য দিয়ে তদন্ত কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement