ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৩:২২ পিএম
X
Advertisement

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান ও গোলাবর্ষণ হামলা চালিয়েছে ইসরায়েল।

স্থানীয় সূত্র জানায়, কালাউইয়া, আল-কাত্রানি, বাইব্লোস, রিহান এবং দেইর কিফা শহরে বিমান হামলা হয়েছে। এছাড়া বারাশিত ও চাকরা এলাকায় রাতভর গোলাবর্ষণ করা হয়। ক্রমাগত এসব হামলায় সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে, সপ্তাহজুড়ে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। আইডিএফ দাবি করেছে, তারা হিজবুল্লাহর প্রায় ১৫০টি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে অস্ত্রাগার, কমান্ড সেন্টার, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং অন্যান্য সামরিক স্থাপনা ছিল।

অন্যদিকে, হিজবুল্লাহ দাবি করেছে যে তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের পাশাপাশি সীমান্ত সংলগ্ন একটি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সময়ে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতাসূচক সাইরেন বাজতে থাকে।

আইডিএফ আরও জানিয়েছে, শনিবার রাতে হিজবুল্লাহর একটি ড্রোন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থানের কাছে আঘাত হানে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement