Friday | 5 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 June 2026 | Epaper
BREAKING: শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ১২      দৌলতদিয়া ঘাটে আবারও বাস পড়ল নদীতে      বাসচাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ নিহত ৩      বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে বিশেষ তহবিল গঠন      আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার আলটিমেটাম      চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু      যেসব গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার       

চাটমোহরে মাদক কারবারি ঘোড়া ফজলুসহ আটক ৬ জনের কারাদণ্ড

প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৩৯ এএম   (ভিজিট : ১৯)

পাবনার চাটমোহরে পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি ঘোরা ফজলুসহ ছয় জনকে আটক করেছে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। বৃহস্পতিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে মাদক সেবীদের হাজির করলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, মাদক কারবারি ঘোড়া ফজলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার সাহাপুর এলাকার মো. জাকির খন্দকার (৪৩), কুবিরদিয়ার গ্রামের মানিক (৪০), অমৃতকুন্ডা এলাকার আনোয়ার হোসেন (৭২), একই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ঘোড়া ফজলুর ছেলে রাসেল (২৫) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চাঁদপুর গ্রামের লিটন (৫৩)। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পাশাপাশি পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান অব্যাহত থাকবে।'

আরআর/এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close