ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাটমোহরে মাদক কারবারি ঘোড়া ফজলুসহ আটক ৬ জনের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৮:৩৯ এএম
X
Advertisement

পাবনার চাটমোহরে পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি ঘোরা ফজলুসহ ছয় জনকে আটক করেছে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। বৃহস্পতিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে মাদক সেবীদের হাজির করলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, মাদক কারবারি ঘোড়া ফজলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার সাহাপুর এলাকার মো. জাকির খন্দকার (৪৩), কুবিরদিয়ার গ্রামের মানিক (৪০), অমৃতকুন্ডা এলাকার আনোয়ার হোসেন (৭২), একই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ঘোড়া ফজলুর ছেলে রাসেল (২৫) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চাঁদপুর গ্রামের লিটন (৫৩)। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পাশাপাশি পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান অব্যাহত থাকবে।'

আরআর/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement