ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টেকনাফে জাল নোট তৈরির মেশিনসহ নকল টাকা জব্দ, আটক ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:১২ পিএম
X
Advertisement

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে জাল নোট তৈরির মেশিন ও বিপুল পরিমাণ নকল টাকাসহ দুই যুবককে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। 

রোববার (২৪ মে) বিকেলে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিনের ছেলে নাজমুল (২৮) এবং শালবাগান রোহিঙ্গা ক্যাম্প এলাকার আবুল কালামের ছেলে আজিজুর রহমান (৩০)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মুবাশ্বির নাকীব জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে একটি জাল নোট তৈরির চক্র রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন একটি বাড়িতে সক্রিয় রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে রোববার দুপুরে ওই আস্তানায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়।

তিনি জানান, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৮ হাজার টাকার আসল বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের আস্তানা থেকে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টিং মেশিন, বিশেষ কাগজসহ জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মেজর মুবাশ্বির নাকীব আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল ফেরিওয়ালার ছদ্মবেশে এই অবৈধ কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

টিএন/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement