ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাড়ির আঙিনায় গাঁজার চাষ; দুই ভাই আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৩১ পিএম
X

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজার চাষের অভিযোগে আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বসতবাড়ির পেছন থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। 

সোমবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটকরা হলেন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বাটামারা ৬ নম্বর ওয়ার্ডের বকশী বাড়ির মৃত আবুল কালামের ছেলে সুমন (৩০) ও নোমান (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সুমনের বসতবাড়ির পেছনের আঙিনায় বিশেষ কৌশলে লাগানো কয়েকটি গাছ পুলিশের নজরে আসে। পরে যাচাই করে সেগুলো গাঁজা গাছ বলে শনাক্ত করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকেই দুই ভাইকে আটক করে এবং গাছগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। অভিযানের সময় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাড়ির আঙিনায় গাঁজার চাষের ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির আঙিনায় চাষ করা চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ভাইকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি বা চক্র মাদক চাষ, বিক্রি কিংবা সংরক্ষণের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, আটক দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের ব্যবহারের পাশাপাশি বিক্রির উদ্দেশ্যেও তারা গাঁজার চাষ করছিল। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এনআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝