ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মান্দায় চোলাই মদসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৬:৫৯ পিএম
X

নওগাঁর মান্দা উপজেলায় ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চক সাবাই গ্রামের সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি শিমলা রানী (১৯) এবং রণজিত কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি সিমা (২৬)। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হয়েছে, যারা বর্তমানে পলাতক রয়েছে। তারা হলেন সুমন কুমার প্রামাণিক ও সন্তোষ কুমার প্রামাণিক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই (নিঃ) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে একটি দল দেলুয়াবাড়ী বাজার এলাকায় অভিযান চালায়। পরে জানা যায়, চক সাবাই গ্রামের একটি বাড়িতে চোলাই মদ বেচাকেনা চলছে। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে দুই নারীকে আটক করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায়। পরে নারী কনস্টেবলের সহায়তায় ঘরে তল্লাশি চালিয়ে একটি সিলভার পাতিল ও ৪০টি প্লাস্টিক বোতলে সংরক্ষিত মোট ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।

মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যাল বলেন, “গ্রেপ্তার ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝