Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি অহিদুল গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ৭৪)

খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি ও একাধিক মামলার অভিযুক্ত মো. অহিদুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে গত ১২ এপ্রিল খুলনা মহানগরীর খালিশপুর থানায় সংঘটিত তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. অহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা নগরীর খালিশপুর গোয়ালখালী এলাকার খন্দকার সুলতান আহমেদের ছেলে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার অহিদুলের বিরুদ্ধে খালিশপুর, সোনাডাঙ্গা ও সদর থানায় হত্যা চেষ্টা, জুয়া ও মাদক সংক্রান্তসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে একটি হত্যা চেষ্টা মামলা, একটি জুয়ার মামলা এবং আটটি মাদক মামলা। তিনি খালিশপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএমএস/এসআর 




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close