Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কেন্দুয়ায় সংঘর্ষ, আহত ৫

প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:৪১ পিএম   (ভিজিট : ৮)

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের নওহাটা গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নওহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— হাবিবুর রহমান (৬৮), তার ছেলে শাজনউল আলম (২৩), লিবাসের মা (৯০), সেলিনা আক্তার (৫০) ও মনিকা আক্তার (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাঁঠাল গাছের ফল সংগ্রহকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।

আহত শাজনউল আলম অভিযোগ করেন, প্রতিবেশী নজরুল ইসলাম ও ফাইজুল ইসলামসহ কয়েকজন তাদের গাছের কাঁঠাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় তার বাবা, মা, বোনসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন।

আহতদের মধ্যে হাবিবুর রহমানকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শাজনউল আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচকে/ এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close