Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

কালকিনিতে হত্যা-ধর্ষণসহ ১৭ মামলার আসামি গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ৭৪৫)

মাদারীপুরের কালকিনি উপজেলায় আলোচিত আসামি ফয়সাল তালুকদারকে র‍্যাব-৮ ও র‍্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। পরে তাকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। ফয়সাল তালুকদার উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারচর গ্রামের বজলু তালুকদারের ছেলে।

হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় তার নামে ১৭টির অধিক মামলা চলমান রয়েছে এবং থানায় চারটি ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসপি বলেন, ফয়সাল তালুকদার বিভিন্ন সময় গা-ঢাকা দিয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টা করেছে। তবে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছিলাম এবং শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয়েছি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারচর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার করে হত্যা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সাম্প্রতিক সময়ে কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে।

এদিকে ফয়সাল তালুকদারের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা তার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেএল/আরএন





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close