ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ১১ জেলে অপহৃত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:৪৪ পিএম
X

সুন্দরবনে ১১ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। জেলেদের মুক্তির জন্য জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে দস্যুরা।

গত ৩ মে দিবাগত রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে ওই ১১ জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রেখেছে।

বুধবার (৬ মে) বিকেলে শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের কুদ্দুস হাওলাদার জানান, তার ছেলে রাকিব হাওলাদার (২৪) সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ৩ মে রাতে বনদস্যুদের হাতে অপহৃত হয়েছেন। একই এলাকার আলতাফ হাওলাদার বলেন, তার ভাইপুত্র ছগির (৩২)-কেও সুন্দরবনে বনদস্যুরা অপহরণ করেছে।

জেলেদের মহাজন, নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার এক মৎস্য ব্যবসায়ী জানান, তাদের তিন মহাজনের ১১ জন জেলেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী গত ৩ মে রাতে সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে একটি নৌকাসহ অপহরণ করে এবং মুক্তিপণের দাবিতে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে।

অপহৃত অন্য ৯ জেলে হলেন—উত্তর রাজাপুর গ্রামের লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৭), রুবেল হাওলাদার (৩০), হাফিজুল (২২), আলমগীর ফরাজী (৫০), ইয়াসিন হাওলাদার (২৩), পাথরঘাটার পদ্মাস্লুইস এলাকার রুবেল (২৫) এবং খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র (২৫)।

এছাড়াও দস্যুদের কব্জায় আরও কয়েকজন জেলে ও মৌয়াল আটক রয়েছে। বর্তমানে সুন্দরবনে বনদস্যুদের নীরব মুক্তিপণ বাণিজ্য চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলে ও মৌয়ালরা দিশেহারা হয়ে পড়েছেন। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আবার বিপদে পড়ার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলে মহাজনরা জানান।

দস্যুরা জেলেদের মুক্তির জন্য মোবাইল ফোনে জনপ্রতি ১ লাখ টাকা দাবি করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে মহাজন জানিয়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিমুল হক বলেন, সুন্দরবনে ১১ জেলে অপহরণের বিষয়ে তিনি কোনো তথ্য পাননি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝