রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটি বিস্ফোরণের শব্দ শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।’
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি তিনি।