ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এনআইডি সংশোধনে নিজের মোবাইল নম্বর বাধ্যতামূলক করার উদ্যোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম
X

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করতে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, এ বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তাঁরা বলেন, এত দিন যেকোনো মোবাইল নম্বর ব্যবহার করে এনআইডি সংশোধনের আবেদন করা যেত। এতে কেউ কেউ জালিয়াতির আশ্রয় নিতেন। এ কারণে আবেদনকারীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পরবর্তী সময়ে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এনআইডি সংশোধনের আবেদন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী ক, ক-১, খ, খ-১, গ ও ঘ—এই ছয় ক্যাটাগরিতে নিষ্পত্তি করা হয়। আবেদনের জটিলতা অনুযায়ী ক্যাটাগরি নির্ধারণ করা হয়। আবেদন জমা পড়ার পর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ক্যাটাগরি নির্ধারণ করেন।

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩। ইসির তথ্যভাণ্ডারে থাকা এসব ভোটার বিভিন্ন সমস্যা সমাধানে সময়ে সময়ে এনআইডি সংশোধনের আবেদন করেন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝