ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ১৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৫২ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ২:৫৩ পিএম
X
Advertisement

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নারীসহ ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব। সংস্থাটির দাবি, তাদের সাগরপথে অবৈধ ভাবে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক। 

তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কয়েকজন নারী ও পুরুষকে জড়ো করে রাখা হয়েছে। এ তথ্যে গত সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে র‌্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ছয় জন বাংলাদেশি পুরুষ, চার জন রোহিঙ্গা পুরুষ এবং তিন জন রোহিঙ্গা নারী রয়েছেন। 

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, 'উদ্ধারকৃত ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। 

এসইউ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement