📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শিরোনাম:
না ফেরার দেশে অভিনেতা শামস সুমন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:৫০ পিএম
X Advertisement

এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু মঙ্গলবার (১৭ মার্চ) জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে এই অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

শামস সুমন দীর্ঘ সময় ধরে একটি বেসরকারি রেডিওতে কর্মরত ছিলেন। পাশাপাশি মাঝে মাঝে অভিনয়েও তাকে দেখা যেত। সেই ধারাবাহিকতায় সর্বশেষ তিনি সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ নামের সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি।

শামস সুমনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মন জানেনা মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ এবং ‘হ্যালো অমিত’।

২০০৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এসএস/আরএন
আরো দেখুন

Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
E-mail: online@dailyobserverbd.com mailobserverbd@gmail.com
🔝