ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্ত্রীর মৃত্যুর মামলায় আত্মসমর্পণ জাহের আলভীর
✎ বিনোদন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:৪০ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ১২:০৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া, যিনি জাহের আলভী নামে পরিচিত। একই সঙ্গে তিনি জামিনের আবেদনও করেছেন।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তার পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন আবেদন করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদের উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে অভিনেতার স্ত্রী আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবা কবির হায়াত খান বাদী হয়ে মামলা করেন। মামলায় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করা হয়।

মামলার প্রায় চার মাস পর আদালতে আত্মসমর্পণ করেন জাহের আলভী। তার পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, ঘটনার সময় তিনি কাজের প্রয়োজনে বিদেশে ছিলেন এবং স্ত্রীর মৃত্যুর ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোও ভিত্তিহীন বলে দাবি করা হয়।

জামিন আবেদনের পক্ষে আরও বলা হয়, এই দম্পতির একটি সন্তান রয়েছে এবং জাহের আলভী পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।

এর আগে মামলাটিতে অভিনেতার মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement