ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নানা পাটেকরের মৃত্যুর কারণ জানাল ময়নাতদন্তের রিপোর্ট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভারতীয় অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ নিশ্চিত করেছে ময়নাতদন্তের রিপোর্ট। হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী প্রধান ধমনিতে রক্ত জমাট বেঁধে তীব্র হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান তিনি।


গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিৎসকের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।


গত ৮ অক্টোবর ভোরে গোয়ার পানাজির কাছে দোনা পাউলার বাসভবনে অসুস্থ হয়ে পড়েন নানা পাটেকর। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে হৃদ্‌যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস সচল করার চিকিৎসা দেন। তবে তাঁদের সব চেষ্টা ব্যর্থ হয়।


ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা তীব্র হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী করোনারি ধমনিতে রক্ত জমাট বাঁধার কারণে এ জটিলতা তৈরি হয়। এর পেছনে ছিল ধমনিতে চর্বি ও অন্যান্য পদার্থ জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়ার রোগ।


নানা পাটেকরের মৃত্যুর পরদিন গোয়ার পানাজি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে। পরে ময়নাতদন্তের মাধ্যমে তাঁর মৃত্যুর কারণ নির্ধারণ করা হয়।


হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে চার দশকের বেশি সময় ধরে অভিনয় করেছেন নানা পাটেকর। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি অর্জন করেন তিনি। ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’ ও ‘সালাম বম্বে’সহ বিভিন্ন চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে।


তাঁর আকস্মিক মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।


এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement