ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
একই বিমানে শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাচ্ছেন যে কারণে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:৩৫ পিএম
X
Advertisement

বিমানে পাশাপাশি বসে আছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তাঁদের ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের কৌতূহল- একসঙ্গে কোথায় যাচ্ছেন দুই তারকা? মিথিলার ফেসবুক পোস্টে মিলেছে উত্তর। নতুন সিনেমার শুটিং নয়, ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ যোগ দিতেই নিউইয়র্কে গেছেন তাঁরা।

বিমান ভ্রমণের ছবি ও অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’ শাকিবের ‘আগুন’ ও মিথিলার ‘এলিনা’ চরিত্র দুটি তাঁদের অভিনীত ‘রকস্টার’ সিনেমার।

আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement