ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তমার প্রশংসায় পঞ্চমুখ রাফী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯:১০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‘আমলনামা’র শেষ দৃশ্যের শুটিংয়ে তমা মির্জার হৃদয়স্পর্শী অভিনয় আবেগাপ্লুত করে তুলেছিল সেটে উপস্থিত সবাইকে। পর্দায় সেই আবেগ দর্শকদের মনেও ছড়িয়ে পড়ায় পুরো কাজটি আরও অর্থবহ হয়ে উঠেছে বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তমা মির্জার সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘আমলনামা’ নির্মাণের অভিজ্ঞতা ও এই চলচ্চিত্র ঘিরে নিজের অনুভূতির কথা তুলে ধরেন তিনি।

রায়হান রাফী তার পোস্টে লেখেন, “‘আমলনামা’র শেষ দৃশ্যের শুটিংয়ের সময় তমা মির্জার হৃদয়স্পর্শী অভিনয় সেটে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তুলেছিল। সেই একই আবেগ যখন দর্শকদের মনেও অনুরণিত হতে দেখেছি, তখন পুরো যাত্রাটি আরও অর্থবহ হয়ে উঠেছে। 

‘‘আমলনামা’ আমার মনে বিশেষ একটি জায়গা দখল করে আছে। এটি ছিল আমার অত্যন্ত ব্যক্তিগত একটি যাত্রা, যা গড়ে উঠেছে ভালোবাসা, আস্থা এবং অসাধারণ একটি দলের সম্মিলিত প্রচেষ্টায়।’

তার কথায়, ‘দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ তমা মির্জা জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। আর ‘আমলনামা’র জন্য আমি পেয়েছি সেরা পরিচালক চলচ্চিত্র পুরস্কার। এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ। এই যাত্রাকে সফল করে তুলেছেন যারা, তাদের প্রত্যেকের জন্য আমি গর্বিত। কিছু মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, কেন শুরুতে চলচ্চিত্র নির্মাণের প্রেমে পড়েছিলাম।”

রায়হান রাফীর পরিচালনায় ‘আমলনামা’ চরকিতে মুক্তি পাওয়া একটি অরিজিনাল চলচ্চিত্র। ওয়েব সিরিজ নয়, একক চলচ্চিত্র হিসেবে নির্মিত এই কাজের গল্পে রয়েছে সত্য ঘটনা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ছায়া। চলচ্চিত্রটির জন্য তমা মির্জার সেরা অভিনেত্রীর স্বীকৃতি এবং রায়হান রাফীর সেরা পরিচালকের পুরস্কারপ্রাপ্তি নির্মাতা ও অভিনয়শিল্পীর অভিজ্ঞতাকে নতুন করে আলোচনায় এনেছে। পরিচালকের ভাষ্যে, ‘আমলনামা’র শেষ দৃশ্যে তমার অভিনয় এবং দর্শকদের মধ্যে সেই আবেগের প্রতিফলন পুরো নির্মাণযাত্রাকে তার কাছে আরও অর্থবহ করে তুলেছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement