ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হইচইতে মুক্তি পেল রায়হান রাফির ‘প্রেশার কুকার’
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রেক্ষাগৃহে সফলতার পর এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’। ঢাকার শহুরে জীবনে নারীর ব্যক্তিগত, সামাজিক ও মানসিক চাপের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ক্রাইম-ড্রামা ঘরানার।

‘প্রেশার কুকার’-এ ঢাকার চার নারীর জীবন, সংগ্রাম, সম্পর্ক, সংকট ও প্রতিদিনের নানা চাপের গল্প তুলে ধরা হয়েছে। ভিন্ন বাস্তবতা থেকে আসা এই চার নারীর জীবনকে একটি আন্তঃসংযুক্ত গল্পের মাধ্যমে পর্দায় উপস্থাপন করা হয়েছে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া হোসাইন শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রিজভী রিজু, ফারিহা শামস সেঁউতি, ফাইযুল ইয়ামিন ও প্রান্তর দস্তিদার। বিশেষ ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

প্রচলিত নায়ককেন্দ্রিক ধারা থেকে সরে এসে থ্রিলার ও জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে।

হইচইতে মুক্তি প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বলেন, ‘প্রেশার কুকার’-এর মাধ্যমে তিনি দর্শকদের কাছ থেকে অন্যরকম ভালোবাসা পেয়েছেন। প্রেক্ষাগৃহে মুক্তির পর বিভিন্ন দেশ থেকে দর্শকরা সিনেমাটি ওটিটিতে কবে আসবে, তা জানতে চেয়েছেন। অবশেষে হইচইতে সিনেমাটি মুক্তি পাওয়ায় সবাইকে এটি দেখার আহ্বান জানান তিনি।

অভিনেত্রী নাজিফা তুষি বলেন, ‘প্রেশার কুকার’ তার জন্য বিশেষ একটি কাজ। গল্প ও চরিত্রের ভিন্নতা তাকে শুরু থেকেই আকৃষ্ট করেছে। হইচইতে মুক্তির ফলে সিনেমাটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দর্শকরা সিনেমাটি উপভোগ করার পাশাপাশি গল্পের সঙ্গে নিজেদের মতো করে সংযোগ খুঁজে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, হইচইয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের দর্শক ঘরে বসেই ‘প্রেশার কুকার’ দেখতে পারবেন। গল্প ও নির্মাণের ভিন্নতা দর্শকদের ভালো লাগবে বলে আশা করেন তিনি।

দুই ঘণ্টা ৩৩ মিনিটের সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফি, মেহেদি হাসান মুন ও সিয়াম সামস তুষ্ট। সিনেমাটোগ্রাফি করেছেন জোয়াহের মুসাভভির জ্যোতি এবং সম্পাদনা করেছেন সিমিত রয় অন্তর।

মিউজিক করেছেন জাহিদ নীরব, আরাফাত মহসিন, তানভীর আহমেদ ও ইমন চৌধুরী বিজয়া। পোশাক পরিকল্পনায় ছিলেন রত্নাবলি বড়ুয়া। রঙ বিন্যাস করেছেন দেবজ্যোতি ঘোষ। শব্দ পরিকল্পনা করেছেন রিপন নাথ এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন রুসলান রেহমান।

শিল্প নির্দেশনায় ছিলেন নাসিব খান এবং মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন মাহবুব রহমান মানিক।

এসএস




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement