ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কিছুটা উন্নতি হলেও এখনো শঙ্কামুক্ত নন মামুনুর রশীদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো আশঙ্কামুক্ত নন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতাকে এখনো ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন চিকিৎসকেরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার (২৭ নভেম্বর) দেয়া এক পোস্টে মামুনুর রশীদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছে তার নাট্যদল আরণ্যক নাট্যদল।

দলটির পক্ষ থেকে জানানো হয়, আমাদের নাট্যগুরু মামুন ভাই (মামুনুর রশীদ) এখন আগের তুলনায় কিছুটা ভালো আছেন। তবে এখনো শঙ্কামুক্ত নন। তাকে এখনো ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। চিকিৎসকেরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছেন।

নিউমোনিয়ার পাশাপাশি ফুসফুসের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে নাট্যদলটি। এ সময় মামুনুর রশীদের দ্রুত সুস্থতার জন্য সবার ভালোবাসা, শুভকামনা ও প্রার্থনা কামনা করেছে আরণ্যক। পাশাপাশি তিনি দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসবেন বলেও আশাবাদ জানিয়েছে দলটি। এর আগে, গত ২৫ নভেম্বর দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে টানা চার দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝