ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মারা গেলেন বিশ্বখ্যাত জার্মান সুপারমডেল ভেরুশকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:১৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


বিশ্ব ফ্যাশন অঙ্গনের কিংবদন্তি জার্মান সুপারমডেল ও অভিনেত্রী ভেরুশকা আর নেই। ৮৭ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ষাট ও সত্তরের দশকে ফ্যাশন দুনিয়ায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন এই মডেল।

পরিবারের এক সদস্য জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে নিজ বাড়িতেই মারা যান ভেরুশকা।

১৯৬০ ও ১৯৭০-এর দশকে আন্তর্জাতিক ফ্যাশন জগতে অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন ভেরুশকা। বিখ্যাত ফ্যাশন সাময়িকী ভোগসহ বিশ্বের বিভিন্ন নামী ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও সাফল্য পেয়েছিলেন। বিশেষ করে ‘ক্যাসিনো রয়্যাল’ ও ‘ব্লো-আপ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সঙ্গী ও আলোকচিত্রী ফ্রাঙ্কো রুবার্তেল্লি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি ভেরুশকাকে অসাধারণ মডেল, মার্জিত, সংবেদনশীল ও সাহসী নারী হিসেবে স্মরণ করেন।

বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ড, ইভ সাঁ লরাঁ ও ভ্যালেন্তিনোর সৃষ্টিতেও অনুপ্রেরণা জুগিয়েছিলেন ভেরুশকা। তার মৃত্যুতে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝