ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মারা গেছেন নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৩১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


 জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী নির্মাতা।

জানা গেছে, এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগছিলেন মাতিয়া বানু শুকু। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

নাট্যকার ও পরিচালক হিসেবে বাংলাদেশের নাট্যাঙ্গনে বিশেষ পরিচিতি ছিল মাতিয়া বানু শুকুর। তার নির্মাণে উঠে এসেছে মধ্যবিত্ত মানুষের জীবনযাপন, পারিবারিক সম্পর্ক, সামাজিক বাস্তবতা ও জীবনের নানা গল্প।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’। স্বতন্ত্র নির্মাণশৈলী ও গল্প বলার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির মাধ্যমে দর্শকদের কাছে জায়গা করে নিয়েছিলেন তিনি।

তার মৃত্যুতে দেশের নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝