ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাকে হারিয়ে আবেগঘন বার্তা জিৎ গঙ্গোপাধ্যায়ের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের মা মীনা গঙ্গোপাধ্যায় মারা গেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মায়ের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। মায়ের একটি ছবি প্রকাশ করে আবেগঘন পোস্টে তিনি লেখেন, শুক্রবার সকাল ৯টায় তার মা মিসেস মীনা গঙ্গোপাধ্যায় পরলোকগমন করেছেন। মায়ের মৃত্যুতে নিজের পৃথিবী শূন্য হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় ব্যক্তিগতভাবে সবার সঙ্গে যোগাযোগ করতে না পারায় দুঃখ প্রকাশ করে মায়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা কামনা করেন।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে মুম্বাই থেকে কলকাতায় ফিরছেন এই সংগীত পরিচালক। শুক্রবার রাতে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মীনা গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সংগীতাঙ্গনের সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা জিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

মা ছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়ের জীবনের অন্যতম অনুপ্রেরণা। বিভিন্ন সময়ে মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তার গানেও বিভিন্নভাবে উঠে এসেছে মায়ের প্রসঙ্গ।

এর আগে গত জুলাইয়ে মায়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন জিৎ। সেখানে মায়ের সুস্থতা, সুখ ও হাসিখুশি থাকার জন্য প্রার্থনা করেছিলেন তিনি। মায়ের হাসি নিজের দিনকে সুন্দর করে তোলে বলেও উল্লেখ করেছিলেন সংগীত পরিচালক।


এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝