ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২৪ ঘণ্টায় আট জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৮০
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রামসহ আট জেলায় ২৪ ঘণ্টায় ৭৮০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩১৪ জনকে।

শুক্রবার (২৭ নভেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের ফলাফল প্রকাশ করে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৮৩ জন, আগের মামলায় ১৩৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৪ জন, পরোয়ানামূলে ১১০ জন এবং সাজা পরোয়ানামূলে ২৪ জন রয়েছেন।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ৪৭ জন মাদকসেবী ও ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মাদকসংক্রান্ত অভিযানে গ্রেপ্তার হয়েছেন মোট ৮৭ জন। এসব অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তিন হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ৩২টি।

অভিযানে ২২ হাজার ৪২৬টি ইয়াবা, ৫৮ লিটার চোলাই মদ, ২৭ কেজি গাঁজা, ২৪ ক্যান বিয়ার, ৭৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ছয় বোতল হুইস্কি ও ১৫০ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কুমিল্লায় ২৪, চট্টগ্রামে ১৭, নোয়াখালীতে ১৪, কক্সবাজার ও ফেনীতে ছয়জন করে, চাঁদপুরে চার এবং ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়িতে তিনজন করে রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩১৪ জনের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৫৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় ১১২, লক্ষ্মীপুরে ১৫, কক্সবাজারে ১২, খাগড়াছড়িতে আট এবং চট্টগ্রাম ও রাঙামাটিতে একজন করে আটক হয়েছেন।

জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝