ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় না দিতে জেএসএসের প্রতি আহ্বান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
X

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের আর একদিনও আশ্রয় না দিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএসের (এমএন লারমাপন্থী) প্রতি আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হলে জেলা বিএনপি আয়োজিত পতিত ফ্যাসিস্টের ককটেল সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ওয়াদুদ ভূইয়া বলেন, গত রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের নয়নপুরে পৈতৃক বাড়িতে রাতের অন্ধকারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চারজন অগ্নিসংযোগের চেষ্টা করে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার পর পুলিশ তথ্য সংগ্রহ করে জানতে পারে, চারজনই জেএসএসের (এমএন লারমাপন্থী) নিয়ন্ত্রিত মহালছড়ি উপজেলার মুবাছড়িতে অবস্থান করছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ শনাক্ত অনুযায়ী, ওই চারজনসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রায় ৭০ জন সন্ত্রাসী সেখানে অবস্থান করছে। জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগসহ চোরাগোপ্তা হামলা চালিয়ে এসব সন্ত্রাসী সেখানে আশ্রয় নিচ্ছে।

ওয়াদুদ ভূইয়া বলেন, আজকের পরও যদি তাদের সেখানে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়, তাহলে সরকারের পক্ষ থেকে মুবাছড়িতে আঞ্চলিক সংগঠনের সশস্ত্র ও কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, কোনো আঞ্চলিক সংগঠন বিএনপি সরকারের প্রতিপক্ষ নয়। তারা যদি বিষয়টি অনুধাবন করে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া থেকে বিরত থাকে, তাহলে পার্বত্য চট্টগ্রাম নিরাপদ থাকবে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।

বিক্ষোভ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমাসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এনএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝