ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় চাঁদা না পেয়ে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এক মাস আগে খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে ‘চয়নিকা’ ফার্মেসির ম্যানেজারের কাছে নগদ ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ফার্মেসি মালিককে হত্যার হুমকিও দেয় সন্ত্রাসীরা। এ অবস্থায় আতঙ্কে প্রতিষ্ঠানটির মালিক ফার্মেসিটি বন্ধ করে দেন।

পুলিশের আশ্বাসে ফার্মেসিটি চালু করার ১৩ দিনের মাথায় মালিকের ছেলে জারিফকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় টুটপাড়া সেন্ট্রাল রোডে ‘চয়নিকা’ ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা একজন ফার্মেসির সামনে আসেন। তখন সেখানে কোনো পুলিশ ছিল না। এরপর একটি মোটরসাইকেল সেখানে এসে দাঁড়ায়। এসময় হঠাৎ বোরকা পরা একজন অস্ত্র বের করে ফার্মেসির ভেতরে একটি গুলি করে মোটরসাইকেলে উঠে চলে যান। পরে রক্তাক্ত অবস্থায় আহত জারিফুজ্জামান জারিফকে পাশের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর ফার্মেসিটি ফের বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হুমকির পর গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফার্মেসিটি বন্ধ ছিল। এ অবস্থায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দেয়। এরপর পুলিশের আশ্বাসে ১৪ নভেম্বর রাত থেকে পুলিশ পাহারায় ফার্মেসিটি আবার চালু হয়। চালুর ১৩ দিনের মাথায় আজ গুলির ঘটনা ঘটল।

অন্যান্য দিনের মতো আজও দোকানে পুলিশ পাহারা ছিল। কিন্তু ঘটনার সময় সেখানে কোনো পুলিশ ছিল না বলে জানা গেছে।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, সন্ধ্যায় সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে ফার্মেসির সামনে এসে গুলি করে চলে যায়। গুলিটি ফার্মেসির মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলে জারিফুজ্জামান জারিফের ডান পায়ের উরুতে বিদ্ধ হয়। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝