ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিল্লিতে সোমবার বিশাল বিক্ষোভের ডাক বিরোধী দলগুলোর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

তরুণ বিক্ষোভকারীদের ওপর দমননিপীড়ন চালানোয় আগামী সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশাল বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’।


জোটের একটি সূত্র আজ শনিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানিয়েছেন। 


বিক্ষোভের ডাক দেওয়ায় তৃণমূল কংগ্রেসের নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দিল্লি সফর লম্বা করতে যাচ্ছেন। তার সঙ্গে বিক্ষোভে যোগ দেবেন তার ভাইপো ও সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি।


আজ তরুণদের দল ককরোচ জনতা পার্টি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু পুলিশি বাধার কারণে তারা সেখানে যেতে পারেননি। এরমধ্যে দলটির প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দ্বীপকেসহ শীর্ষ নেতাদের আটক করা হয়েছে।


শনিবার দিল্লি থেকে মমতাকে আটক করা হয়। তিনি এখনো দিল্লির পুলিশ হেফাজতে আছেন। এছাড়া দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতার অরভিন্দ কেজরিওয়ালকেও আটক করা হয়েছে।


অভিজিতের পাশপাশি তরুণদের মধ্যে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও আজ সকালে আটক করা হয়। তিনি যখন আটক হন তখন নিজ বাড়িতে ছিলেন।


প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের আন্দোলনে যোগ দিতে জার্মানি থেকে নিজ দেশে ফিরেছেন ধ্রুব রাঠী। এর দুদিন পরই তাকে আটক করা হয়েছে।


ভারতের পুলিশ জানিয়েছে, আজকের বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল ও আজ দুদিন মিলে সাত হাজারের বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে।


অপরদিকে ককরোচ পার্টির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করবেন ততদিন তাদের আন্দোলন চলবে।


সূত্র: হিন্দুস্তান টাইমস


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement