ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:৫০ পিএম
X
Advertisement

বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক আগামী মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। তবে বৈঠকে অংশ নিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল অংশ নেবে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ছাড়া বিমসটেকের অন্য ছয় সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে সন্ত্রাসবাদ, মানব পাচার, মাদক ও অর্থ পাচার প্রতিরোধ এবং সদস্যদেশগুলোর নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিমসটেকের সদস্য বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। ২০১৮ সালে সদস্যদেশগুলোর নেতারা নিয়মিত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে একমত হন। তবে দীর্ঘ আট বছর পর এবারই প্রথম এ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement