ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বন্ধুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন সালমান খান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:০৮ পিএম আপডেট: ০৯.০৬.২০২৬ ৮:২৪ পিএম
X
Advertisement

বলিউড সুপারস্টার সালমান খানকে সাধারণত দৃঢ় ব্যক্তিত্বের মানুষ হিসেবেই দেখে অভ্যস্ত তার ভক্তরা। কিন্তু এবার তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক রূপে। ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন এই অভিনেতা। শেষকৃত্যে উপস্থিত হয়ে চোখের জলও লুকাতে পারেননি তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি শ্মশান থেকে বের হচ্ছেন সালমান খান। পরনে সবুজ রঙের শার্ট ও প্যান্ট, মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি। আর সেই সময় বারবার চোখের জল মুছতে দেখা যায় তাকে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, খান পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু কুমুদ রানে মারা গেছেন। আজ মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, তার ভাই সোহেল খান, মা সালমা খানসহ পরিবারের আরও কয়েকজন সদস্য ও ঘনিষ্ঠজন।

উল্লেখ্য, গত মাসেও অসুস্থ কুমুদ রানেকে দেখতে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে গিয়েছিলেন সালমান। সে সময় হাসপাতালের বাইরে ফটোগ্রাফারদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। বন্ধুর অসুস্থতার মুহূর্তকে ক্যামেরাবন্দি করায় বিরক্ত হয়ে সালমান বলেছিলেন, ‘আমার নাম ভাঙিয়ে অর্থ রোজগার করা যাবে না।’

সাম্প্রতিক সময়ে একের পর এক ব্যক্তিগত ধাক্কার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই অভিনেতাকে। কয়েক মাস আগেই ৪২ বছরের পুরোনো বন্ধু সুশীল কুমারকে হারিয়েছেন তিনি। বন্ধুর মৃত্যুর পর আবেগঘন এক বার্তায় সালমান লিখেছিলেন, সুশীল ছিলেন তার দেখা সবচেয়ে দয়ালু ও সংবেদনশীল মানুষদের একজন। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত একজন যোদ্ধার মতো লড়াই করেছেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।

এরও আগে ঘনিষ্ঠ বন্ধু ও রাজনীতিক বাবা সিদ্দিকীর মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছিলেন সালমান। তাকে গুলি করে হত্যার খবর পেয়ে ‘বিগ বস’র শুটিং পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন অভিনেতা। প্রিয় বন্ধুর মৃত্যু মেনে নিতে দীর্ঘ সময় লেগেছিল তার।

একের পর এক ঘনিষ্ঠ মানুষকে হারানোর কষ্ট যেন আরও ভারী করে তুলছে সালমান খানের জীবন। আর সেই বেদনারই প্রতিচ্ছবি ধরা পড়েছে তার সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement