ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:৫২ পিএম
X

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো: এরশাদ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করে।

আটককৃত মো: এরশাদ ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া ২নম্বর ওয়ার্ডের মিয়া জান চৌধুরী বাড়ির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাকিনের ঢালার মুখ নামক স্থান থেকে মোঃ এরশাদকে জাফর জমিদারের মালিকানাধীন টিনসেড ভাড়া ঘর থেকে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তি মতে ৪টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ, ৪টি কুড়াল, টি দা উদ্ধার করা হয়। পুলিশের ঠের পেয়ে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে হাটহজারী থানার মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বুধবার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দেশীয় অস্ত্রসহ এরশাদকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইউএন/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝