ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম
X

খুলনা নগরীর চাঞ্চল্যকর আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের বাবা মো. আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। 

শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং কেএমপি সদর থানা পুলিশের যৌথ আভিযানিক দল এই সফল অভিযান পরিচালনা করে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যার পর তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে তদন্ত ও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে, পারিবারিক কলহের জের ধরে বাবা আলীম হোসেন আকাশ ও মা আরিফা ইয়াসমীন সীমা তাদের মেয়েকে হত্যা করেন। ঘটনার পর নিহতের মা আরিফা ইয়াসমীন সীমাকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে ঘটনার পর থেকেই প্রধান আসামি বাবা আলীম হোসেন আকাশ আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি আকাশকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই চাঞ্চল্যকর ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝