ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
টেকনাফ থেকে ইয়াবা এনে পেকুয়ায় ধরা, আটক ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৩৯ পিএম
X

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ইয়াবা এনে পেকুয়ায় বিক্রির সময় যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় রেজাউল করিমের বাড়িতে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নর নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) এবং তার ছেলে আব্দুর রহিম (২৮)।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি)। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন রাইয়ান ইসলাম। এসময় তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তিদের পেকুয়া থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, অভিযানে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২৯৭ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

এনইউ/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝