সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির মূল ফটকের বিপরীর পাশের জঙ্গল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মরদেহটি প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার মডেল থানা-পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহতের নাম-পরিচয় জানতে পিবিআই পুলিশকে খবর দেওয়া হয়েছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
ওএফ/এসআর